ই-সিম (eSIM) কী? সুবিধা, অসুবিধা ও ব্যবহার গাইড ২০২৬


বর্তমান ডিজিটাল যুগে স্মার্ট ডিভাইস গুলোতে  অনেক বড়সড় পরিবর্তন আসছে।  ডিভাইস এর ভেতরে অংশ গুলো ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। এইডা আরাবাহিকতায় ই সিম চালু হয়েছে স্মার্ট গুলোতে। এক সময় আমরা  আমাদের ফোনে ফিজিক্যাল সিম ব্যবহার করতাম  কিন্তু কালের পরিবর্তনে এই ফিজিকাল সিম  রূপান্তর হয়েছে ই-সিমে।নতুন প্রজন্মের স্মার্টফোনে, স্মার্ট ওয়াচ  ও অনন্য ডিভাইসে ইস সিমের  প্রবণতা বেড়ে চলেছে। 


সনাতন পদ্ধতির প্লাস্টিকের সিমের পরিবর্তে  মোবাইল যোগাযোগের প্রযুক্তির দুনিয়ায় এক নতুন সূচনা করেছে ই-সিম । ই- সিম  কোন আলাদা প্লাস্টিক বা খোলার যন্ত্র নয়। এটি সরাসরি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ও  যেকোনো সামঞ্জস্য ডিভাইসের মাদারবোর্ড এর সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকা  ছোট একটা ইলেকট্রিক চিপ। 



eSIM কি From:unplash

 এই পোস্টে আমরা ই-সিম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ  আলোচনা করব।এই পোস্টে আমরা যা যা আলোচনা করব :

  • ই-সিম কি?

  • ই-সিম কিভাবে কাজ করে

  • ই-সিম সুবিধা ও অসুবিধা। 

  • বাংলাদেশে ই-সিম।

  • ই-সিম ও ফিজিক্যাল সিমে পার্থক্য। 

  • ই-সিম সেটআপ করার পদ্ধতি 

  • ই-সিম নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর 

  • উপসংহার 


ই-সিম কি?


ই-সিম  পূর্ণরূপ হল  Embedded Subscriber Identity Module.এটি এমন এক ডিজিটাল প্রযুক্তির সিম , যাক কোন ডিভাইসের ভেতর ( Build in) অবস্থায় থাকে।  অর্থাৎ আপনার স্মার্টফোন বা স্মার্টওয়াচে সাধারণ মোবাইল এর মত কোন প্লাস্টিকের সিম কার্ড  ঢোকানের প্রয়োজন হয় না। আপনার স্মার্ট ফোনে যদি ই-সিম  সাপোর্ট করে তাহলে, মোবাইল অপারেটর থেকে পাওয়া QR Code বা অ্যাপের মাধ্যমে খুব সহজেই  ই-সিম একটিভ করতে পারবেন। 


ই-সিম কিভাবে কাজ করে:


সাধারণ সিম কার্ডের মতোই ই-সিম  আপনার মোবাইল ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে  কাজ করে।  শুধু পার্থক্য হচ্ছে এটাই  ফিজিক্যাল সিমে একটি  প্লাস্টিকের মতো স্লট থাকে যা ফোনের মাধ্যমে ঢুকানো হয়।অন্যদিকে ই-সিমে সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল প্রোফাইল ব্যবহার করা হয় যা আপনার ফোনের মাদারবোর্ডে (Build in) অবস্থায় থাকে। 


  • মোবাইল অপারেটর আপনাকে একটি  E-sim এর প্রোফাইল দেয়। 

  • QR Code বা Activation Code দেওয়া হয়। 

  • ফোনের সেটিং থেকে ই-সিম সংযোগ করা হয়।

  • ফোনে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয়। 

  • এরপর ওই নেটওয়ার্ক দিয়ে কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা হয়। 



ই-সিম সুবিধা ও অসুবিধা: 


প্রযুক্তির অগ্রযাত্রায় ই-সিম আমাদের  মোবাইল চালানোর অভিজ্ঞতাকে আরও অনেক সহজ করে দিয়েছে। তবে যেকোনো নতুন প্রযুক্তির   চমৎকার সুবিধার  পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। নিজে তা বর্ণনা করা হলো 


ই-সিমের সুবিধা:


১) ঝামেলাহীন ও দ্রুত একটিভিশন : ফিজিক্যাল সিমের মত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিম কিনতে হয় না  ও সিম কাটারও কোন প্রয়োজন নেই। আপনার অপারেটর থেকে পাওয়া QR Code এর মাধ্যমে এই সিম একটিভ করা যায়। 


২) একাধিক নাম্বার/প্রোফাইল ব্যবহার : একটি মাত্র ই-সিম চিপে  একাধিক প্রোফাইল ব্যবহার করা যায়। প্রয়োজন অনুসারে একটি অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে যেকোনো সময় লগইন করা যায়। 


৩) ভ্রমণের জন্য সুবিধাজনক: আমরা যখন ভ্রমণের জন্য অন্য যে কোন দেশে যায়। তখন ইন্টারনেট বা কলের প্রবণতা অনেকটা বেড়ে যায় যা ফিজিক্যাল সিমে অনেকটা ঝামেলাযুক্ত।আপনি যে দেশে যান না কেন ওই দেশে ই-সিম কিনে সহজেই ব্যবহার করতে পারেন। 


৪) নিরাপত্তা বেশি : ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে  ফিজিক্যাল সিমের মত এই সিম খুলে ফেলে দেওয়া যায় না। তাই আপনার ই-সিমে  মোবাইল ট্র্যাক করা বা লোকেশন জানা খুব সহজ। 


৫) নষ্ট বা হারানোর ভয় নেই : প্লাস্টিকের সিমের মধ্যে ক্ষয়, ভাঙ্গা ও হারিয়ে যাওয়ার ভয় থাকে না এই সিমে। তাছাড়া ফিজিক্যাল সিমের মত এই সিমে No Sim Card দেখানোর কোন  সুযোগ নেই। 


ই-সিমের অসুবিধা:


১) সহজে ফোন পরিবর্তন করা যায় না : ফিজিকাল সিমের মত এই সিমে  আপনি চাইলে সহজেই সিম পরিবর্তন করতে পারবেন না। নতুন কোন ফোনে আপনার এই সিমের প্রোফাইল অ্যাক্টিভেশন করতে হলে , করে অপারেটর থেকে ReQR Code এনে আবার একটিভ করতে হবে। 


২) ফোন নষ্ট হলে বিপদ : হঠাৎ আপনার ফোনটি যদি নষ্ট হয়ে যায় বাট ডিসপ্লে ভেঙ্গে যায়  তাহলে আপনার  ফোনেই ই-সিমটি অন্য কোন ফোনে স্থাপন করতে হলে  OTP নেওয়া সম্ভব না।আপনার ফোনটা ঠিক হওয়া না পর্যন্ত  ই-সিমটি অন্য কোন ফোনে ট্রান্সফার করা সম্ভব না। 



৩) সব ফোনে সাপোর্ট করে না : এই ই-সিম প্রযুক্তিটি  দামি ফোন বা ফ্লাগশিপ এর ফোনের মধ্যে সীমাবদ্ধ। মাঝারি বা ছোট বাজেটের  ফোনের মধ্যে এখনো এর সুবিধাটি আসেনি। 


৪) সব দেশে চালু হয়নি : আপনি যদি হঠাৎ করে কোন দেশে ভ্রমণ করতে যান  তাহলে এই প্রযুক্তিটি নাও পেতে পারেন। বিশ্বের সব দেশের সব অপারেটর এখনো ই-সিম প্রযুক্তিটি চালু করেনি। ফলে কিছু কিছু জায়গায় ই-সিম প্রযুক্তির নেটওয়ার্ক পেতে সমস্যা হতে পারে।


টিপস: আপনি যদি একটি প্রিমিয়াম বা ফ্লাগশিপের ফোন ব্যবহার করেন এবং বারবার ফোন পরিবর্তন করার অভ্যাস না থাকে। তবে ই-সিম আপনার জন্য অত্যন্ত  নিরাপদ ও আধুনিক একটি পছন্দ। 


বাংলাদেশে Esim:


আমাদের দেশে গ্রামীণফোন, রবি, বাংলালিংকের মতো শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলো  ইতিমধ্যেই ই-সিম প্রযুক্তি  চালু করেছে ।   আপনার ফোনটি যদি  ফ্লাগশিপ বা ই-সিম সাপোর্টেড হয়, তাহলে আজই  আপনার প্লাস্টিক সিমটি বদলে  ই-সিম নিয়ে আসুন এবং উপভোগ করুন  প্রযুক্তির এক নতুন সুবিধা।



ই-সিম ও ফিজিক্যাল সিমের মধ্যে প্রার্থক্য



বিষয় ই-সিম ফিজিকাল সিম
ধরন ডিজিটাল/সফটওয়্যার সিম প্লাস্টিক সিম
সিম লাগানো প্রয়োজন নেই লাগাতে হয়
পরিবর্তন সফটওয়্যার/QR দিয়ে হাতে বা সিম স্লট পরিবর্তন
নিরাপত্তা বেশি তুলনামূলক কম
ফোন ডিজাইন পাতলা করা সহজ SIM ট্রে লাগে
ট্রাভেল সুবিধা বেশি কম



E-sim কেন ব্যবহার করবেন? 


সহজ অ্যাক্টিভেশন : এই সিমে কোন প্লাস্টিক কার্ড বা  সিম কাটার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র একটি QR Code এর মাধ্যমে  এই সিম এক্টিভ করা যায়। 


একাধিক নাম্বার এক সিমে : একটিমাত্র ই-সিম একাধিক প্রোফাইল বা  নাম্বার সেভ করে রাখতে পারবেন। আপনার যেকোন সময় যখন প্রয়োজন  অন্য কোন সিমে খুব সহজে  প্রবেশ করতে পারবেন। 


নষ্ট হওয়ার ভয় নেই : প্লাস্টিকের সিমের মত এই সিমের কোন ক্ষয় বা  ভাঙ্গা ও হারিয়ে যাওয়ার কোন ভয় নেই। 


বেশি নিরাপদ: আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় বা ডিসপ্লে নষ্ট হয়ে যায়  তাহলে কেউ এই সিমটি খুলে ফেলতে পারবে না। তাই খুব সহজে আপনার হারানো ফোনটির ট্রাক বা  লোকেশন খুজে পেতে পারেন। 


পরিবেশবান্ধব : প্লাস্টিকের ব্যবহার কম হওয়ায় এটি দারুন পরিবেশবান্ধব। 



Esim ভবিষ্যৎ প্রযুক্তি: 


ই-সিম  বর্তমানে কেবল একটি আধুনিক প্রযুক্তি নয় বরং ভবিষ্যতের  যোগাযোগের মূল ভিত্তি। বিশ্ব জুড়ে যেভাবে প্রযুক্তির  আর্বিভাব ঘটছে,তাতে স্পষ্ট যে আগামী কয়েক বছরের মধ্যে  প্লাস্টিক সিম পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে যাবে। ইতিমধ্যে অ্যাপল তাদের সর্বশেষ সংস্করণে আইফোন গুলোতে ফিজিক্যাল সিম বাদ দিয়ে শুধু ই-সিম প্রযুক্তি ব্যবহার করছে। ধারনা করা হচ্ছে যে, আগামী ২০৩০ সালের মধ্যে  মোবাইল ডিভাইস ৭০% এর বেশি   ই-সিম প্রযুক্তি চালু হবে। বাজেট ফোনগুলোতেও এ প্রযুক্তি বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে, সেই সাথে ফোনগুলো আরো স্লিম ও পুরোপুরি  ওয়াটারপ্রুফ ও ডাস্ট প্রুফ  হবে।



 

ই-সিমের প্রযুক্তি আরও দিন দিন ছোট হয়ে যাচ্ছে যাকে iSIM (integrate SIM) বলে।ই-সিমে মাদারবোর্ডে আলাদা একটি টিপ থাকে কিন্তু iSIM প্রযুক্তিতে  এর চিপসের সরাসরি প্রচার বা মূল মাদারবোর্ডে ঢুকিয়ে দেয়া হবে। 



Esim সেটআপ করার নিয়ম :


Esim  হলো ডিজিটাল সিম যা ফোনের ভেতর (Build in)  অবস্থায় থাকে। Esim চালু করতে হলে কোন প্রকার ফিজিক্যাল সিম লাগে না। শুধুমাত্র QR Code স্ক্যান করেই ইসিম চালু করা যায়। 


নিচে এন্ড্রয়েড ফোনের  ই-সিম চালু করার পদ্ধতি দেয়া হলো :


  • ফোনের Setting এ যান।

  • Mobile Network/Connection Network এ যান।

  • Add eSIM/Add Mobile Plan এ যান।

  • QR code স্ক্যান করুন।

  • Active বাটনে ক্লিক করুন।

  • কিছুক্ষন পর eSIM চালু হবে।


iPhone এ eSIM চালু করার নিয়ম: 


  • প্রথমে মোবাইল Setting এ যান।

  • Mobile Data/ Cellular এ যান।

  • Add eSIM/Add Cellular Plan এ যান।

  • QRCode স্ক্যান করুন।

  • Continue চাপুন।

  • Active শেষ হলে eSIM চালু হবে। 



eSIM সেটআপে সমস্যা হলে করনীয় :


  •  ফোন রিস্টার্ট দিন। 

  • ইন্টারনেট কানেকশন পেয়েছে কিনা তা চেক করেন। 

  • QR  Code আবার স্ক্যান করুন। 

  • আপনি ই-সিম সাপোর্ট করে কিনা তার নিশ্চিত হোন। 

  • অপারেটরের সাথে যোগাযোগ করুন। 



eSIM কাদের জন্য উপযুক্ত :

ই-সিম হলো Embedded Sim যা প্লাস্টিকের মত সিম ব্যবহার না করে  ফোনের ভিতরে মাদারবোর্ডের সাথে বিল্ড ইন করা থাকে। যাদের জন্য ই-সিম সবচেয়ে বেশি উপযোগী তারা হলেন :


  • যারা একাধিক সিম ব্যবহার করেন। 

  • ভ্রমণকারী বা বিদেশিদের জন্য। 

  • Dual sim ব্যবহারকারীদের জন্য। 

  • iphone ও flashship ফোন ব্যবহারকারীর জন্য। 

  • নিরাপত্তা সচেতন ব্যবহারকারীদের জন্য। 

  • যারা বারবার সিম পরিবর্তন করেন। 

  • যারা হারিয়ে যাওয়া বা চুরি নিরাপত্তা চান। 

  • প্রযুক্তি প্রেমি ও ঝামেলা মুক্ত পছন্দ করেন যারা। 



আপনার ফোনটি ই-সিম সাপোর্ট করে কিনা কিভাবে বুঝবেন :


আপনার ফোনে ই-সিম সাপোর্ট করে কিনা তা কিভাবে বুঝবেন তার খুব সহজে জানা যায়। আপনার ফোনের ডায়েল প্যাডে গিয়ে *#০৬# ডায়াল করুন। ডায়াল করার পর আপনার ফোনে স্ক্রিনে যদি EID নাম্বার দেখতে পান তাহলে বুঝবেন আপনার ফোনটি ই-সিম সাপোর্ট করে। 


বর্তমানে বাংলাদেশের প্রায় সব বড় বড় অপারেটর গুলো(গ্রামীণফোন, রবি, বাংলালিংক)   ই-সিম সুবিধা দিচ্ছে। 




ই-সিম কতটা নিরাপদ :


ই-সিম ফিজিকাল সিম থেকে অনেক বেশি নিরাপদ বলে ধারণ করা হয়। কেননা ই-সিম ডিভাইসের ভেতর বিল্ড-ইন  অবস্থায় থাকে যার ফলে সহজেই খুলে নেওয়া যায় না। প্রযুক্তির দিক থেকে ই-সিম আপনার ফিজিক্যাল সিমের চেয়ে বহুগুণ বেশি নিরাপদ এবং এটি আপনার ফোনের সার্বিক নিরাপত্তা বাড়িয়ে দেয়। 


Faqs(ই-সিম নিয়ে সাধারন কিছু প্রশ্ন ও উত্তর)  


ই-সিম বর্তমান মোবাইল ডিভাইস গুলোর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। আপনার ই-সিম সম্পর্কে আরো জানার পরিপেক্ষিতে  কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:


প্রশ্ন: ই-সিম আসলে কি?

👉ই-সিম হলো মোবাইল বেতর থাকা ছোট একটি চিপ যা সাধারণত মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এটি সাধারণত প্লাস্টিকের সিমের মত  খুলে বের করা যায় না, একটি ডিজিটাল কিউআর (QR Code) এর মাধ্যমে  সচল করতে হয়। 


প্রশ্ন: ই-সিম কি সব ফোনে কাজ করে? 

👉 না। শুধুমাত্র ই-সিম সাপোর্ট করে এরকম প্রিমিয়াম বা ফ্লাগশিপ  ফোনে কাজ করে। 


প্রশ্ন: ই-সিম চালু করার প্রক্রিয়া কি?  

👉 অপারেটর থেকে প্রাপ্ত QR কোডের মাধ্যমে সরাসরি ফোনের মাধ্যমে স্ক্যান করে এই  ই-সিম একটিভ করতে হয়। 


প্রশ্ন: ই-সিম কি নিরাপদ?

👉হ্যাঁ। ই-সিম ফোন থেকে সহজেই খুলে ফেলা যায় না,নষ্ট হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার কোন ভয় নেই । 


প্রশ্ন: এক ফোনে কি একাধিক ই-সিম ব্যবহার করা যায়? 

👉 এখনই একাধিক ই-সিম প্রোফাইল  ব্যবহার করা যায়। 


প্রশ্ন: ই-সিম কি বেশি ব্যাটারি খরচ করে? 

👉 না।সাধারণ সিমের মত একই ধরনের ব্যাটারি খরচ হয়। 


প্রশ্ন: বাংলাদেশে কি  ই-সিম পাওয়া যায়? 

👉 বর্তমানে বাংলাদেশে গ্রামীণফোন,বাংলালিংক ও রবি  ই-সিম সেবা দিয়ে যাচ্ছে। 


উপসংহার :

eSIM প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারে এক নতুন সুবিধা নিয়ে এসেছে। এটি খুব ছোট, সহজ ও নিরাপদ। বিশেষ করে যারা ভ্রমণ করে, একাধিক  সিম ব্যবহার করে ও  আধুনিক প্রযুক্তি পছন্দ করে তাদের জন্য ই-সিম উপযোগী।


 আপনি যদি বারবার সিম পরিবর্তন না করেন , সিম ভাঙ্গা বা হারিয়ে যাওয়ার ভয় থাকে  তাহলে এই  ই-সিম আপনার জন্য। বাংলাদেশের এই সুবিধাটি  বিভিন্ন অপারেটরনির বিচ্ছিন্নভাবে দিচ্ছে। ই-সিম ব্যবহার করার পূর্বে দেখে নিন আপনার ফোনটি ই-সিম সাপোর্ট করে কিনা। 



আরও পড়ুন


মন্তব্যসমূহ

Popular

Freelancing প্রশিক্ষণ ৪৮ জেলায় একদম বিনামুল্যে দৈনিক ভাতা ২০০ টাকা, সকল তথ্য 🔥

জেনে নিন অ্যান্ডুয়েড ১৬ সম্পর্কে,নতুন সব ফিচারের অভিঙ্গতা

২০২৬ বিশ্বকাপ ফুটবল টিকিটের দাম, বাংলাদেশ থেকে টিকেট কেনার নিয়ম ও খরচ

ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন, লক্ষ্য ও সম্পূর্ণ গাইড (২০২৬) ⚡🔥

VoWiFi কী? কীভাবে কাজ করে, সুবিধা-অসুবিধা ও সম্পূর্ণ গাইড